
এক সপ্তাহের মধ্যে বান্দরবান ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এই কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করায় বান্দরবানের পর্যটন শিল্প বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে আর কোন বাধা থাকবে না।’
শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘আমরা স্থানীয় পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে মতবিনিময় শেষে তাদের উল্লেখযোগ্য পয়েন্টগুলো আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাব এবং খুব দ্রুত সময়ে বান্দরবানের ৭টি উপজেলায় পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রথম পর্যায়ে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। আর এরপরে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়া হবে।’
সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, র্যাব ১৫ এর বান্দরবানের কোম্পানি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, বান্দরবান সেনা রিজিয়নের মেজর মো. শায়েখউজ জামান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে অনিবার্য কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমণে পর্যটকদের বিরত থাকার নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসন। ফলে জেলার সাত উপজেলার হোটেল-মোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়েন এই শিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে