
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে জি-থ্রি রাইফেল, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যলভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।
আটক নুরুল ইসলাম (৪৫) তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের গুলা হোসেনের ছেলে। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর।
আমির জাফর বলেন, আজ শুক্রবার ভোরে উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে কতিপয় সশস্ত্র ব্যক্তি অবস্থান করার খবরে এপিবিএনের একটি দল অভিযানে যায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে গোপন একটি আস্তানায় তল্লাশি চালিয়ে বিদেশি একটি জি-৩ রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয় বলে জানান এপিবিএনের অধিনায়ক।
আমির জাফর বলেন, ‘আটক নুরুল ইসলাম মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে