কক্সবাজারের উখিয়ায় রিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রিমা আক্তার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির শোয়ার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামীম হোসেন।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহমদ বলেন, রিমা আক্তার ও তাঁর স্বামী মোহাম্মদ বাহাদুরের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালেও তাঁদের ঝগড়া হয়। এর জেরে সকালে কোনো এক সময় রিমা আক্তার আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে