
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের গ্রিল শেডের ছাদ ধসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিন শ্রমিক শেডের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। এ ছাড়া আরও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, নতুন ভবনের গ্রিল শেড নির্মাণকাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম সাজ্জাদ হোসেন। আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে একজন নিহত হয়েছেন। পরে সন্ধ্যার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও কোনো শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে আছেন কি না, তা জানার জন্য উদ্ধার কাজ চলছে।’
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী বলেন, নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৩ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে