
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’
আজ শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩৫ জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে—ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, স্বাধীন মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।’
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি মনে করেন, ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয়, শেখ হাসিনার চেয়ে তো বেশি আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি দেশের জনগণ করেছে—তা আপনার স্পষ্টভাবে দেখতে পেরেছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।’
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করা নিয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেব। আমিও বলব, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।’
আরও বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেনের ভাই কাজী জুন্নুন বসরী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের কামরুল হাসান, হেফাজতে ইসলামের মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের মাওলানা আ ন ম ইলিয়াস ও মনসুর মিয়া, ইসলামী আন্দোলনের এম এম মনিরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।
এর আগে মুরাদনগর উপজেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে