
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে চট্টগ্রাম থেকে রেলওয়ের স্পেশাল ট্রেনে ৩৪ জনের কূটনীতিক বহর গেলেন কক্সবাজারে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, স্পেশাল ট্রেনটিতে ৩৪ জন কূটনৈতিক সদস্য ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর’স আউট রিচ প্রোগ্রামের আওতায় এসব কর্মকর্তা কক্সবাজার পরিদর্শনে যান।
দেশগুলো হলো ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিসর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘কূটনীতিকেরা এই পরিদর্শনের মাধ্যমে বাঙালি জাতির সামর্থ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই উন্নয়ন চলছে, এটি তাঁরা ভালোভাবে জানতে পারবেন। বাংলাদেশকে জানার মাধ্যমে তাঁরা তাঁদের দেশকে এই বার্তা পৌঁছে দেবেন। বাংলাদেশের এই খবরগুলো তাঁরা বিশ্বে ছড়িয়ে দেবেন।’
রেলওয়ের বাণিজ্যিক বিভাগ সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি স্পেশাল ট্রেনের চাহিদা চাওয়া হয়। ওই চাহিদায় বলা হয়, ২০০ জনের একটি বহর কক্সবাজার যাবে। যেখানে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনীতিক থাকবেন। তবে, আজ স্পেশাল ট্রেনে ২০০ জন ছিলেন না।
স্পেশাল ট্রেনটিতে চারটি এসি বগি, একটি শোভন চেয়ার, একটি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার যুক্ত ছিল। এই জন্য রেলওয়েকে প্রায় ২ লাখ টাকা পরিশোধ করতে হয়। সাধারণ একটি বগি ৬০ সিটের হয়। ৭ বগির মধ্যে ৫ বগিতে ৩০০ সিটের আসন ছিল। ট্রেনটি শুধু চট্টগ্রাম থেকে কক্সবাজার যায়। এটি সন্ধ্যা ৬টায় সাধারণ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে আসবে। কূটনীতিকেরা বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় যাবেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে