
চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন।
নিহত সফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
জানা গেছে, আজ সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক সফিকুল ইসলামসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে