খাগড়াছড়িতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার মামলা দায়ের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা।
মামলার এজাহারে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর এলাকায় ভাড়া বাসায় ওই স্কুলছাত্রীকে রেখে গ্রামের বাড়িতে যান পরিবারের অন্য সদস্যরা। ওই স্কুলছাত্রী রাতে বাড়ির বাইরে প্রাকৃতিক কাজে বের হলে আসামিরা জোরপূর্বক তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর রাতেই তাকে ছেড়ে দেয় আসামিরা।
প্রতিবেশীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে গ্রাম থেকে ফিরে মেয়ের কাছে বিষয়টি জানতে চায় তার মা। এ সময় সে তার মাকে সব খুলে বলে। মেয়ের কাছে সব শুনে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পরে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে