কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পূর্বশত্রুতার জের ধরে এক রোহিঙ্গা যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ১৩ নম্বর ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় রোহিঙ্গা নেতারা জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. নুর হাকিম (৩৫)। তিনি ওই আশ্রয়শিবিরের মো. নুর ইসলামের ছেলে। তাঁর সঙ্গে ব্লক ওয়ান-ই এর মো. শহীদুল্লাহর বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার ফজলে রাব্বি জানান, ক্যাম্পে একটি দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে নুর হাকিমকে আঘাত করেন শহীদুল্লাহ। আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে