
চাঁদপুর মেঘনা নদীতে মাটি বহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।
গতকাল রোববার মধ্যরাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কোস্ট গার্ড মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মেঘনা নদী থেকে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাতে অবৈধভাবে মাটি বহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
পরবর্তী সময় জব্দ করা মাটিভর্তি বাল্কহেড এবং আটক আসামিদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে