
চাঁদপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, নিলয় ও অভি মোটরসাইকেলযোগে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন অভিকে মৃত ঘোষণা করেন। ঢাকায় নেওয়ার পথে নিলয়েরও মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, কাভার্ড ভ্যানসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে