চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা থেকে নিচে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আল শাহরিয়ার আনাস (২২)। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ।
আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত আনাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।
মিরসরাই থানার উপ–পরিদর্শক সুমন্ত মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ২০০ ফুট ওপরে বিপজ্জনক চূড়ার সাত স্তরের ঝরনায় ওঠেন আনাস। সকালে তাঁরা সাত বন্ধু বেড়াতে আসেন। আনাস সাঁতার জানতেন না। সেখান থেকে নিচে গভীর কূপের পানিতে পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা চুয়াডাঙ্গা থেকে রওনা হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে থানায় রাখা হয়েছে।’
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, ‘আমরা দুপুর ২টায় নিহত আনাসকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।’
মস্তান নগর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. এরশাদ উল্লাহ বলেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষে পড়ুয়া শিক্ষার্থী আনাসকে বিকেল ৪টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে