
রাঙামাটি মিনি চিড়িয়াখানায় আবাসিক স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে বলে জানায় কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
জানা গেছে, ৩ কোটি টাকা ব্যয়ে এই আবাসিক প্রতিষ্ঠান হবে। এটি পরিচালনা করবে জেলা পরিষদ। এর আগে ২০০০ সালে রাঙামাটি শহরের রাঙাপানি সুখীনীলগঞ্জে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা। প্রাণীদের চিকিৎসায় দক্ষ জনবল না থাকায় শুরু থেকেই প্রাণীগুলো মারা যাচ্ছিল। সম্প্রতি জেলা পরিষদ প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা অত্যন্ত দরকার। এখানে স্বনামধন্য বিদ্যালয় নাই। এ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে সে সংকট দূর করা হবে।’
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীরা আবাসিক সুবিধা গ্রহণ করে শিক্ষা অর্জনের সুযোগ পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের সদস্যরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে