
খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে পানছড়ির কলেজগেট এলাকার চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো পানছড়ির ছোট ধনপাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
নিহতদের স্বজনেরা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজন ডুবে যায়।
পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান উদ্দিন বলেন, ‘কলেজগেট বৌদ্ধমন্দির এলাকায় চেঙ্গী নদীতে তিন শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।
পানছড়ি থানার ওসি আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে