বান্দরবানের থানচি উপজেলায় স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শান্তি রানি ত্রিপুরা (১০) ২ নম্বর তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে। অপরজন ফুলবাণী ত্রিপুরা (৯), একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হরিশ চন্দ্র পাড়া থেকে ৮ জনের একটি নৌকা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছালেও নিখোঁজ ছিল শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা। এই ঝিরির পানি সাঙ্গু নদীর সঙ্গে মিলিত হয়েছে। সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
এই বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’
প্রসঙ্গত, গত শনিবার থেকে বান্দরবানে টানা বৃষ্টি হওয়ার কারণে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে