
চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের তিন দিন পর জঙ্গল থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার জামালের দোকান সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা-পুলিশ।
নিহত আবু তাহের ভূঁইয়া (৫২) উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাতিজা মেহেদী হাছান জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তাঁর চাচাকে সন্ত্রাসীরা অব্যাহত হুমকি দিয়ে আসছিল। ২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ির বাইরে যান তাঁর চাচা। এরপর রাত হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনার পর সম্ভাব্য সব স্থানে খোঁজ করার পরও চাচাকে পাওয়া যায়নি। পরদিন ২৩ অক্টোবর তাঁর স্ত্রী বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি বলেন, পুলিশ তাঁর চাচার মোবাইল নম্বর ট্র্যাক করলে শেষ ফোন কলের লোকেশন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। সেখানে গিয়ে অভিযান চালিয়েও তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আজ দুপুরে খেলার সময় বাচ্চারা জঙ্গলের পাশে একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে চাচার লাশ জঙ্গলের ভেতর পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের ঘটনাস্থল তাঁদের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে।
তাঁর চাচাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জানিয়ে মেহেদী আরও জানান, আওয়ামী লীগের রাজনীতি করলেও চাচার সঙ্গে সবার সুসম্পর্ক ছিল। সরকার পতনের পর থেকে যারা তাঁর চাচাকে অব্যাহত হুমকি দিয়ে আসছিল, তারাই চাচাকে হত্যা করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে জঙ্গল থেকে ওই আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে