
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের নেতা জহিরুল ইসলাম মোল্লা (৩৫) হত্যা মামলার আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল আহম্মেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নিহত জহিরুল ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
মামলার বাদী নিহত যুবলীগ নেতার ছোট ভাই এসহাক মোল্লা কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল চেয়ারম্যান আমার বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। আজ রোববার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে চেয়ারম্যানের জামিনের আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার মানিককান্দি গ্রামে জমির মালিকানা দাবি ও মাছ ধরা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে বাবুলের সংঘর্ষ হয়। একপর্যায়ে চেয়ারম্যান বাবুল আহম্মেদ মীমাংসার কথা বলে যুবলীগের সহসভাপতি জহিরকে ডাকেন। এ সময় বাবুল চেয়ারম্যানের লোকজন জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে