নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর সদর আংশিক) আসনে নির্বাচন থেকে সরে গেলেন বাংলাদেশ কংগ্রেস পার্টির ডাব প্রতীকের প্রার্থী মো. মনসুর রহমান পাশা। আজ শনিবার রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে মো. মুনসুর রহমান বলেন, ‘১৪ দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থী দিয়েছেন। তাঁর প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। এ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকলে ভোটের সমীকরণ অন্য রকম হবে। আমার প্রাপ্ত ভোট নৌকার বিজয় নিশ্চিত করতে বাধা হতে পারে।’
কোনো চাপে নির্বাচন থেকে সরে আসছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো চাপে নয়। নৌকাকে ভালোবেসে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে আমি সরে দাঁড়িয়েছি।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে