
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশ জানিয়েছে, তিনি একজন ডাকাত সর্দার এবং তাঁর বিরুদ্ধে ডাকাতির আটটি মামলা রয়েছে। সব মিলিয়ে তিনি ১০ মামলার আসামি।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুছাপুর এলাকার টুটুলের দোকানের সামনে থেকে কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার কোরবান আলী ও তাঁর সহযোগীরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে থাকতেন। র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর সহযোগীদের নাম জানিয়েছেন। তাঁদেরও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ব্যবসায়ী সিরাজ মিয়ার নতুন বাড়িতে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়। এ ঘটনায় সিরাজ মিয়া থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে কোরবান আলীকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতির ও একটি অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে