
কুমিল্লার তিতাসে সেবা মাল্টিমিডিয়া আইডিয়াল স্কুলে শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে এক শিক্ষার্থীর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় উপজেলা প্রশাসনের তিন সদস্যের তদন্ত কমিটি গত বুধবার ঘটনাস্থলে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর বিষয়ে প্রমাণ পেয়েছে।
আজ শুক্রবার উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীকে স্কেল দিয়ে আঘাতের ঘটনার তদন্ত করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি, ঘটনার পর থেকে বিদ্যালয়টি তাদের পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে।’
ডান চোখে দৃষ্টিশক্তি হারানো শিক্ষার্থী ফারহান ইসলাম রোহান (৮) দক্ষিণ আকালিয়া গ্রামের প্রবাসী রবিউল ইসলামের ছেলে। সে সেবা মাল্টিমিডিয়া আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর দ্বিতীয় শ্রেণিতে বাংলা বিষয়ে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষে কথা বলার অপরাধে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌরভ মিয়া স্কেল দিয়ে রোহানকে আঘাত করেন। স্কেলটি রোহানের ডান চোখে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়।
প্রতিষ্ঠানের শিক্ষকেরা রোহানকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চোখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়। ৪ সেপ্টেম্বর রোহানের চোখে অস্ত্রোপচার হয়। ৫ সেপ্টেম্বর চিকিৎসকেরা জানান, রোহান ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। ওই দিনই শিক্ষার্থীর মা মায়া আক্তার থানায় অভিযোগ দেন।
অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু। কমিটিতে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন দেলোয়ার হোসেন ছামি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মাহামুদুল হাসান।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, শিক্ষার্থীর চোখ হারানোর ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সেবা মাল্টিমিডিয়া আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সৌরভ মিয়াকে (২৫)।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে