কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে মো. জোবায়ের (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের দাবি, আটক রোহিঙ্গা যুবক একজন সক্রিয় ডাকাত। গতকাল শনিবার সন্ধ্যা হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবক শিবিরের বাসিন্দা নাছিরের ছেলে।
এ সময় ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি,৪টি বিভিন্ন সাইজের রামদা,২টি ছুরি,১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
এপিবিএন-১৬ এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি-ব্লক এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদ পাই। এই সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ওই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।
তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি,৪টি বিভিন্ন সাইজের রামদা,২টি ছুরি,১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে