‘ইয়াবা গডফাদার’ খ্যাত কক্সবাজার–৪ আসনের সাবেক এমপি ও আ. লীগ নেতা আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুপুরের পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদিকে। এ সময় আদালত এলাকায় উৎসুক জনতা বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন। পরে বিকেল সাড়ে ৪টায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজারের টেকনাফ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) আবদুর রহমান বদিসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে টেকনাফ থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
তথ্যমতে, আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। তাঁর দুই ভাইসহ ২৬ জন নিকটাত্মীয় জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এ নিয়ে সারা দেশে সমালোচনার মুখে ২০১৮ সালে ওই আসনে বদিকে বাদ দিয়ে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন পান শাহীন আক্তার।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে