
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
গতকাল রোববার রাতে উপজেলার কুতুপালং ক্যাম্প-৪-এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব জানিয়েছে, আরসার শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজ রোহিঙ্গা কমিউনিটির শীর্ষ নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভি আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪-এ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসার মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে আজ সোমবার দুপুরে কক্সবাজারের র্যাব-১৫-এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে