ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের সমিতি বাজার এলাকায় লরি চাপায় ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। আজ বৃহস্পতিবার রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোশারফ হোসেন (২২) ও জহিরুল ইসলাম (৪৫)। তাঁদের বাড়ি জামালপুরে। তারা বিসিক এলাকায় ক্যাঙারু গ্রুপের কারখানার শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাঙারু গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ৫ কর্মী কাজ শেষে ঘরে ফেরার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় আরও ৩ পথচারী। পরে খবর পেয়ে মহাসড়ক পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চালক সহ লরিটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে