
কক্সবাজারের কুতুবদিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হারেসের নেতৃত্বে দুই ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলার সন্দ্বীপি পাড়ার দেলোয়ারের ছেলে রিনাত মিয়া (২০) ও মৌলভী মনির উল্লাহর ছেলে আবু ছাদেক (২৩)।
তাঁদের দুজনকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনাত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী মো. ইমতিয়াজুল হক বলেন, ‘সন্ধ্যার পর রিনাত, সাদেকসহ আমরা কয়েকজন বন্ধু বায়ুবিদ্যুৎ এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাত্রলীগ নেতা আবু হারেসের নেতৃত্বে কয়েকজন এসে আবু সাদেকের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় এগিয়ে গেলে রিনাতের ওপরও হামলা করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করি।’
আবু সাদেক ও আবু হারেসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।
কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আবদুল্লাহ আল মান্নান বলেন, ‘মো. রিনাত আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সহপ্রচার সম্পাদক এবং আবু সাদেক ছাত্রদলের নেতা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। রিনাতের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রদল নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আহতদের পরিবারকে দ্রুত লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে