
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় জননী মা ও শিশু হাসপাতালের পরিচালক মুহাম্মদ খোরশেদুল আলম (৫০) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কে সুয়াবিল টেকের দোকান এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
মুহাম্মদ খোরশেদুল আলম নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল গ্রামের চুরখাঁহাট এলাকার বাসিন্দা মাওলানা আবুল কাসেমের ছেলে। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি উপজেলার নাজিরহাট এলাকার জননী মা ও শিশু হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাসপাতালটির আরেক পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, খোরশেদুল আলম সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে হাসপাতালে যাওয়ার পথে টেকের দোকান এলাকার পূর্ব দিকে ঈদগাহসংলগ্ন এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘সদালাপী, মিষ্টভাষী ও সজ্জন হিসেবে পরিচিত খোরশেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে