
নিখোঁজের এক দিন পর চট্টগ্রামের রাউজানে খাল থেকে মাওলানা আবু তাহের (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁন চৌধুরী ব্রিজের পাশে হালদা সংযুক্ত সর্তাখাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত ১টায় নিজ বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ুন কবির ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ মুখ দিয়ে রক্ত বের হওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তাঁরা।
নিহত আবু তাহের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবর শাহ (রা.) বাড়ির প্রয়াত আব্দুল মান্নানের ছেলে ও হজরত নিয়াজগাজী শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার। তিনি দুই ছেলে, এক মেয়ের জনক।
জানা যায়, আজ বিকেলে ঘটনাস্থলে বাঁশের ভেলার সঙ্গে লাগানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাঁদের ধারণা, লাশটি জোয়ারের পানিতে ভেসে সর্তাখালের পাড়ের বাঁশের ভেলার সঙ্গে আটকে ছিল।
নিহতের স্ত্রী জেসমিন আকতার বলেন, ‘শনিবার রাত ১টায় তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। খবর পেয়ে এখানে এসে দেখি আমার স্বামীর লাশ।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে