
চট্টগ্রামের কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামের সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা খতিজা বেগম (৩৭)। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল আজিজ বলেন, গতকাল রাত ১টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের মাজারপাড়ার আবদুল গফুরের ঘর ভেঙে ফেলে হাতি। সেখান থেকে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পাশের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি যায় হাতির দল। হাতি তাদের ঘরে তাণ্ডব চালালে প্রাণ বাঁচাতে ঘুমন্ত শিশুকে নিয়ে ওই গৃহবধূ পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর কোল থেকে শিশুটি পড়ে গেলে হাতির আক্রমণে শিশুটি মারা যায় এবং তার মা আহত হন।
প্রতিবেশী আবদুল আজিজ আরও বলেন, হাতির শুঁড়ের আঘাতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। এলাকাবাসীর সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে