চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. রাশেদ চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর এলাকার আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেল নিয়ে ১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। আজ শনিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। রাতে মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকা অতিক্রমের সময় পেছনে থাকা ঢাকামুখী একটি ট্রাকের নিচে রাশেদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাশেদ মারা যায়।
ওসি আব্দুল মমিন বলেন, ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মো. রাশেদ। এতে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনা পরবর্তীতে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল সরিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে