ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধার বলবৎ থাকবে।
ফেনীর ওয়াপদা মাঠে আজ বুধবার দুপুরে দুই পক্ষের সমাবেশ হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির আয়োজনে বেলা দুইটায় সমাবেশ আহ্বান করা হয়। অপর দিকে জেলা যুবলীগ দুপুর ১২টায় একই স্থানে কর্মিসভা আহ্বান করেছে।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্বের ঘোষণা অনুযায়ী শহরের ওয়াপদা মাঠে মহাসমাবেশ আহ্বান করা হয়। এর আগে জেলা প্রশাসনের নিকট সভার অনুমতির জন্য আবেদন করা হয়। পরে মঙ্গলবার সমাবেশ করার কথা থাকলেও কারণবশত সেটি বুধবার দুপুর ২টায় করার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক সমাবেশ সফল করতে পুরো প্রস্তুতি নিয়েছে দলটির নেতা–কর্মীরা। তাই ১৪৪ ধারা জারি হলেও যেকোনো মূল্যে সভা হবে বলে ঘোষণা দেন তিনি। তার দাবি, সমাবেশ ভন্ডুল করতেই পাল্টা কর্মসূচি দিয়েছে যুবলীগ।
এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল আউয়াল মিন্টুসহ অন্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, তারা দুপুর ১২টায় শহরের ওয়াপদা মাঠে কর্মিসভা আহ্বান করেছে। সভা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদনও করেছেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বিএনপিকে মঙ্গলবার ওয়াপদা মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়ার হয়েছিল। কিন্তু বিশেষ কারণে সভা স্থগিত করা হয়। বুধবার আবারও আবেদন করলেও পুলিশ প্রশাসনের মতামত পাওয়া যায়নি। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো সদর পৌর শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে জনসমাগম বা মিছিল, মিটিং করতে পারবে না কেউ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে