এখনো বন্দরনগরীর বহু জায়গায় আছে ওয়াসার পানির জন্য হাহাকার। গড়পড়তা বিল নিয়েও অভিযোগের অন্ত নেই। পানি অপচয়–চুরি তো নিয়মিত ঘটনা। নিয়ম করে পানির দাম বাড়ানো তো আছেই। গ্রাহকদের ভোগান্তি দূর করতে না পারলেও নিজের বেতন দেড়শ শতাংশ বাড়াতে চেয়েছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহ। তবে সমালোচনার মুখে সেই দাবি থেকে সরে এলেন ওয়াসা এমডি। বৃহস্পতিবার ওয়াসা বোর্ডের ৬৬ তম সভায় নিজের বেতন বাড়ানোর দাবিটি প্রত্যাহার করে নেন।
ওয়াসা সূত্র জানায়, বর্তমানে একেএম ফজলুল্লাহর মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তবে সেই বেতন দেড়শ শতাংশ বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার জন্য গত বছরের মে মাসে ওয়াসা বোর্ডকে চিঠি দেন তিনি। বোর্ড সুপারিশ করলে প্রতি মাসে তাঁর বেতন হতো ৬ লাখ টাকার ওপরে। গত বছরের ৪ মে অনুষ্ঠিত ওয়াসা বোর্ডের ৬১ তম সভায় এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকারকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়। তবে কমিটি বেতন বাড়ানোর বিষয়ে সুপারিশ করতে সেভাবে আগ্রহ দেখায়নি।
আট মাস ধরে বেতন বাড়ানোর বিষয়ে কোনো অগ্রগতি না দেখে এ বছরের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ৬৫ তম বোর্ড সভায় নতুন করে প্রস্তাবটি তোলেন এমডি। তবে সেদিন আজকের পত্রিকায় ‘নিজের বেতন ১৫০% বাড়াতে চান এমডি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বেশ সমালোচনা তৈরি হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পায়।
এমন পরিস্থিতিতে বোর্ড সভায় বেতন বাড়ানোর সুপারিশ না করে এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন করে চার সদস্যের একটি কমিটি করা হয়। আজকের সভায় বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে নিজেই বেতন বাড়ানোর দাবি প্রত্যাহার করে নিলে বিষয়টি এখানেই চুকে যায়।
ওয়াসার বোর্ড সদস্য জাফর আহমদ সাদেক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এমডি বেতন বাড়ানোর যে আবেদন করেছিলেন, তিনি সেটি প্রত্যাহার করে নিয়েছেন। আগের বেতনেই তিনি দায়িত্ব পালন করে যাবেন।’
তবে বেতন বাড়ানোর দাবি থেকে কেন সরলেন, সে বিষয়ে বক্তব্য জানতে একেএম ফজলুল্লাহকে তিনবার ফোনকল করা হলেও তিনি জবাব দেননি।
অবশ্য বোর্ড সদস্য জাফর আহমদ সাদেক এ বিষয়ে বলেন, ‘এমডি সভায় বলেছেন, সব জায়গায় (অন্যান্য ওয়াসার এমডির) বেতন বেশি। আমিও চেয়েছিলাম। কিন্তু এটি নিয়ে যেহেতু একটি কমিটি হয়েছে—দরকার নেই।’
১৯৯৮ সালে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসরে যান একেএম ফজলুল্লাহ। এর ১১ বছর পর ২০০৯ সালের ৬ জুলাই চেয়ারম্যান পদে এক বছরের জন্য ওয়াসাতে নিয়োগ পান তিনি। আরও এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসাতে ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হলে সেই পদে নিয়োগ পান একেএম ফজলুল্লাহ। এরপর সাতবার পুনর্নিয়োগ পেয়ে ১১ বছর ধরে এই পদে আছেন।
ওয়াসার সূত্র জানায়, শুরু থেকে একেএম ফজলুল্লাহকে মাসে ১ লাখ ৭৫ হাজার টাকা সম্মানী দেওয়া হচ্ছে। ২০১৬ সালে বেতন-ভাতা বৃদ্ধির জন্য আবেদন করলে তাঁর মূল বেতন বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা করা হয়। এর পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন, বিশেষ ভাতাসহ অন্যান্য মিলিয়ে মোট ৩ লাখ ১৭ হাজার টাকা পান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে