
দক্ষিণ চট্টগ্রামের প্রায় অর্ধশত গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদ্যাপন করেছেন মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ ঈদ উদ্যাপন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সকাল ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন খানকার বর্তমান সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
মির্জাখীল দরবার সূত্র জানায়, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলার লক্ষাধিক মানুষ আজ ঈদ উদ্যাপন করেছেন। এ ছাড়া হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা ঈদ উদ্যাপন করেছেন।
এ বিষয়ে মির্জাখীল দরবার শরিফের মেজো সাহেবজাদা মোহাম্মদ মছুদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আমরা ঈদুল ফিতর উদ্যাপন করেছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে