
চট্টগ্রামের চন্দনাইশে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ওই যুবককে বাস থেকে ধাক্কা দেয় হেলপার। এ সময় ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পরে দুর্ঘটনাকবলিত পরিবহনের দুটি বাসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় দীর্ঘক্ষণ মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশন হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা ঘটে সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে।
নিহত যুবকের নাম মো. ইকবাল হোসেন (২২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দনাইশের মক্কা পেট্রলপাম্পের পাশে আসলে একইমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঈগল পরিবহনের স্টাফরা সৌদিয়া পরিবহনে ওঠার চেষ্টা করলে চালক দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যেতে থাকেন। পথিমধ্যে ওই বাসটি একইমুখী অপর একটি লেবুবোঝাই ট্রাককেও ধাক্কা দেয়।
পরে স্থানীয় চার-পাঁচজন সৌদিয়া পরিবহনে উঠে পড়েন এবং গাড়ির ভেতরে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গাড়ির হেলপার প্রথমে ইকবালকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে যান এবং ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় উত্তেজিত জনতা সৌদিয়া পরিবহনের দুটি গাড়ি ভাঙচুর করে। এ নিয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। পরিবার ও আত্মীয়স্বজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘সৌদিয়া পরিবহনটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। তবে আমরা গাড়ির নম্বর পেয়েছি। এ বিষয়ে মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে