লক্ষ্মীপুরে দরজির দোকানে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দরজিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আজাদ (৫০)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের বাঞ্ছানগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি বাঞ্ছানগরের হাজিবাড়ির বাসিন্দা ও আজাদ টেইলার্সের মালিক।
পুলিশ ও ভুক্তভোগীর মা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মক্তবে পড়া শেষ করে বাড়ি ফিরছিলেন ১০ বছর বয়সী শিশুটি। পথে আজাদ টেইলার্সের মালিক আজাদ শিশুটিকে কৌশলে দোকানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। মা এ ঘটনায় আজাদের কাছে কৈফিয়ত চাইলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। পরে আশপাশের লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।
এ ঘটনায় আটক আজাদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। রাত সাড়ে ১২টার দিকে সদর থানায় এ মামলা করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, আজ দুপুরে আজাদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে