লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে কোনো বিক্ষোভ মিছিল ও সভা–সমাবেশ থেকে তাদের আটক করা হয়নি বলে পুলিশ জানায়। পাশাপাশি আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলাও নেই।
আটককৃত শিক্ষার্থীরা হলেন–ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অনার্স ৬ষ্ঠ সেমিস্টারের হাবিবুর রহমান ও মিফতাদুল ইসলাম আদিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী আবদুল সোবাহান, লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্থনীতি এমকম বিভাগের আরমান হোসেন ফরহাদ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী মাকসুদুল হাসান, লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ৮ম সেমিস্টারের শিক্ষার্থী আবদুল অহিদ, দালাল বাজার ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ইকরাম মাহমুদ ফাহাদ ও ডাক্তার আবদুল হক মেমোরিয়াল কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সৌরভ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিল মজুমদার ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৮ জনকে আটক করেছি। তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে