
লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে পরিবহনচালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছি; কিন্তু কোনা কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘লক্ষ্মীপুর-মুজচৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারান। এর মধ্যে বেশির ভাগই অবৈধভাবে চলাচলকারী ডাম্প ট্রাকের চাপায় মারা যান। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ডাম্প ট্রাক বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কে অবৈধ যানবাহন যেন চলতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে