
ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশাচালক বাবা ও ছেলের লাঠির আঘাতে মো. হারুন (৫৫) নামে এক অটোরিকশার লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সোয়া ২টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের মেইন রোডে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করেন।
মো. হারুন পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর শহরে সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান হিসেবে কাজ করতেন।
সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি নুরুল আফছার জানান, গতকাল রবিবার দুপুরে ছাগলনাইয়া থানা থেকে আসামি নিয়ে ফেনী কোর্টে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাচালক মো. বেলাল হোসেনকে দায়িত্ব দেন লাইনম্যান হারুন। বেলাল থানার ডিউটি করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বেলা সোয়া ২টার দিকে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বেলাল ও তাঁর ছেলে অটোরিকশাচালক বাপ্পির লাঠির আঘাতে গুরুতর আহত হন হারুন। অন্য অটোরিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা হারুনকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বলেন, হারুনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আরেফা বেগম বাদী হয়ে বেলাল হোসেন ও বাপ্পির নামে হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে বেলালকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ছেলে বাপ্পিকে (২৩) আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে