আইসিইউতে ভর্তি ছিলেন মা। এদিকে ছেলেরও আইসিইউ প্রয়োজন কিন্তু ফাঁকা নেই একটিও। তাই মা নিজেই ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেন। পরে তিনি মারা যান। এবার সেই ছেলেকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ দিন আইসিইউতে থাকার পর সোমবার বেলা ৩টায় তাঁকে আইসোলেশনে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ৩৪ নম্বর বেডে চিকিৎসাধীন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তানজিম। তিনি বলেন, ওই ছেলের অবস্থা এখন ভালো। অক্সিজেন লেভেল ৯৭। তবে তাঁর পাঁচ লিটার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে।
গত ২৮ জুলাই মা প্রভা রানী পাল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ছেলে শিমুল পাল ছিলেন একই হাসপাতালের সাধারণ বেডে। ছেলের আইসিইউ’র প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় চিকিৎসকেরা দিতে পারছিল না। এই খবর মা প্রভা রানী পালের কানে যাওয়ার পর চিকিৎসককে ইশারা করে তাঁর জায়গায় ছেলেকে আইসিইউতে রাখতে বলেন। যখন চিকিৎসকেরা দেরি করছিলেন, তখন আইসিইউতে থাকা মা নিজের হাতে লাগানো লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ফেলেন। পরে একপ্রকার বাধ্য হয়ে ছেলেকে আইসিইউতে আনেন চিকিৎসকেরা। কিছুক্ষণ পর মা প্রভা রানী পাল মারা যান।
সোমবার সন্ধ্যায় জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে কথা হয় শিমুল পালের সঙ্গে। মুখে এখনও অক্সিজেন মাস্ক পরা। থেমে থেমে কথা বলতে পারছেন। মায়ের কথা বলতেই চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে তাঁর। বলছেন ‘মায়ের জন্য কিছুই করতে পারলেন না। মা আমাকে নতুন জীবন দিয়েছেন।’
শিমুল পাল বলেন, চিকিৎসকেরা অনেক সহযোগিতা করেছে। জ্ঞান আসার পর থেকে দেখেছি, চিকিৎসক-নার্সরা একটু পর পর এসে দেখে গেছেন। যার ফলে তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। চিকিৎসকেরা সব সময় সাহস দিয়ে বলেছেন, ‘শিমুল তুমি ভালো হয়ে যাবা।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে