চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় কাজ করার সময় ভবন থেকে পড়ে যান এক শ্রমিক। সে সময়েই একটি চলন্ত গাড়ি এসে তাঁকে চাপা দেয়। এতে প্রাণ হারান সুজন চন্দ্র নাথ (৩০) নামের ওই শ্রমিক। আজ রোববার দুপুর ১টার দিকে ভবন থেকে পড়ে যান তিনি।
নিহত সুজন চন্দ্র নাথ (৩০) মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম ইস্পাত কারখানায় কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শ্রমিক ছিলেন। সুজন ভাটারা ইউনিয়নের তেতৈয়া নাথপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সুজনের প্রতিবেশী অহিদুর রহমান জানান, সুজন প্রতিদিনের মতো বিএসআরএম কারখানায় কাজ করছিল। হঠাৎ অসাবধানবসত নিচে পড়ে গেলে চলন্ত একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এরপর উদ্ধার করে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, শ্রমিক সুজন অসাবধানতাবশত গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে