
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইকবাল হোসেন বাবু (২৮) ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইকবাল উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার নুরুল হকের ছেলে।
বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি জেনেছি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম আজকের পত্রিকাকে বলেন, গত ২০ মার্চ গভীর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বিটিসি গেট এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাবু। দুর্ঘটনার পর জ্ঞান হারান তিনি। এ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে