
‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সব শত্রুকে পরাস্ত করেছেন। এই শত্রুরা গত এক যুগেরও বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে ষড়যন্ত্র করে আসছিল। পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেশের সব শত্রুকে পরাস্ত করেছেন।’
আজ রোববার চাঁদপুরের কচুয়ায় সাচার উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এই শত্রুরা শেখ হাসিনাকে উৎখাত করতে সর্বশক্তি নিয়োগ করেছিল। বিদেশে লবিস্টের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছিল। দেশে অগ্নি-সন্ত্রাসসহ এমন কোনো নাশকতা-সন্ত্রাস নেই যা তারা করেনি। তাদের সব শক্তিমত্তা, সব ষড়যন্ত্র তিনি নস্যাৎ করেছেন।
ড. সেলিম মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা সারা বিশ্বকে জানান দিয়েছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে কোনো শক্তি বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তিনি সব শক্তি-অপশক্তিকে মোকাবিলা করতে সক্ষম।
ড. সেলিম আরও বলেন, ‘আপনারা জেনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের চেয়ে আরও সহজে বিপুল ভোটে জয়লাভ করবে। এর কারণ, শেখ হাসিনার মহাশক্তিশালী নেতৃত্বের কারণে বিএনপিসহ সব অপশক্তি আজ চরমভাবে কোণঠাসা, তারা আজ মৃতপ্রায়। দেশের মানুষ কেবল শেখ হাসিনার ওপরই তাদের আস্থা রাখছেন।
এ সভায় সভাপতিত্ব করেন কচুয়ার সাচার ইউনিয়নের চেয়ারম্যান ও সাচার উচ্চবিদ্যালয়ের সভাপতি মনির হোসেন। ইউনিয়নভিত্তিক এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শ্রী হারাধন চক্রবর্তী, সাচার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ সাহা, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার এবং শিক্ষক-অভিভাবকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসম্পাদক আরিফ হোসেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে