
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ। গাড়িতে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভেসে আসা প্রাইভেট কারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় থানা-পুলিশ।
স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার দুপুরে নবীনগর উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে ভেসে আসে প্রাইভেট কারটি। স্থানীয় লোকজন নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেট কারটি খালের পানি থেকে পাড়ে তুলে আনেন। পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে একটি মোবাইল ফোন ও শার্ট উদ্ধার করে।
প্রাইভেট কারের মালিক খোঁজার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে খালে প্রাইভেটকারটি ভেসে আসার কারণ ও এর মালিক সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য উদ্ধার করা মোবাইল ফোনটি হচ্ছে একমাত্র সূত্র। তবে অনেক দিন পানিতে পড়ে থাকায় মোবাইল ফোনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।’
পুলিশ পরিদর্শক সোহেল আরও বলেন, ‘মোবাইল ফোনটি স্থানীয় বাজারের মোবাইল ফোন সার্ভিসের এক কারিগরের দোকানে দিয়েছি মেরামত করে দেখার জন্য। ফোনটি মেরামত করা গেলে সিম ও আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা যাবে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে