
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে আব্দুল কাইয়ুম (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল শনিবার রাতে জেলা শহরের সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।
আব্দুল কাইয়ুম জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ আরও দুজনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনের নিচতলায় বসবাস করেন। ওই ভবনেরই চারতলায় থাকেন তাঁর স্ত্রী-সন্তান। গত রাতে কাইয়ুম তাঁর বাসায় এক নারীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হন।
ওসি বলেন, আব্দুল কাইয়ুমের স্ত্রী-সন্তানেরা বিষয়টি টের পেয়ে এক সহযোগীসহ তিনজনকে আটক করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে। পরে পুলিশ গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম আগেও আখাউড়ায় হোটেলে নারীসহ আটক হয়েছিলেন বলে ওসি জানান।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে