চট্টগ্রামের মিরসরাইয়ে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চালক আব্দুর রহমান (৫৩) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
আজ রোববার সকাল ১০টার উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অর্থনৈতিক অঞ্চলের ম্যাকডোনাল্ড স্টিল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হন। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জয়াধর বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন। আহত কয়েক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধারে কাজ চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে