
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপনের জন্য আগামী শনিবার দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত মহাসড়কটি ওই সময়ের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় যানবাহন বিকল্প সড়ক হাটহাজারী-ফটিকছড়ি দিয়ে চলাচল করবে।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপন করা হবে। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প সড়ক ব্যবহার করে ঢাকা-চট্টগ্রামে যানবাহন চলাচল করতে পারবে।’
এর আগে গত শনিবার (১১ মে) ডেক বিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে সে সময় বিমটি বসানো যায়নি বলে জানান পিন্টু চাকমা।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে