চাঁদপুরে চলমান কারফিউ পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। আজ রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। গতকাল শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে প্রতিদিন এক ঘণ্টা করে কারফিউ শিথিলের সময় বাড়ছে।
এদিকে কারফিউর স্বাভাবিক সময়ে চাঁদপুরে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে আগের মতো যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক। জেলার বাইরে থেকেও আসছে পণ্যবাহী পরিবহন। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অন্দিযকে যাত্রীদের সুবিধার্থে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে আগের নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে