
খাগড়াছড়ির মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী বাজারের বটতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাম মোহন চাকমার ছেলে মুনারাম তঞ্চঙ্গ্যা (৪৫) ও মায়াধন চাকমার ছেলে শচী কুমার চাকমা (৩৮)। তাঁরা রাঙামাটি জেলার কাউখালী থানার সাং-ঘাগড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকায় টহলরত পুলিশ একটি মাইক্রোবাসের গতিরোধের চেষ্টা করে। এ সময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি গতি না কমিয়ে রাস্তা পরিবর্তনের চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। পরে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৩০ কেজি গাঁজাসহ মুনারাম তঞ্চঙ্গ্যা ও শচী কুমার চাকমাকে আটক করে। পরে মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, জব্দ গাঁজা ও আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের আজ আদালতে পাঠানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে