
চাঁদপুরের মতলব দক্ষিণের ভুয়া বিচারপতি পরিচয়দানকারী বিপ্লব হোসেন সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে পূর্বেই মতলব দক্ষিণ থানায় ৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাঁকে ১ বছর করে সাজা প্রদান করেন। একটি মামলা চলমান। বর্তমানে তাঁর বিরুদ্ধে থানায় আরেকটি নিয়মিত মামলা হয়েছে।
৪০ বছর বয়সী বিপ্লব হোসেন প্রধান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন। এই পরিচয় লুকিয়ে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। পুলিশ তাঁকে প্রটোকল দিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। এর আগে ঢাকা থেকে ফেরার পথে বিভিন্ন সুবিধাও নেন তিনি। তবে পুলিশ তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে জানতে পারে তিনি আসলে বিচারক নন, একজন শ্রমিক।
এ ঘটনার পর তাঁকে আটক করে পুলিশ। ২০ মে বেলা ১১টার দিকে উপজেলার উত্তর দিঘলদী গ্রামের নিজ বাড়ি থেকে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত বিপ্লব হোসেন প্রধান ওই গ্রামের মৃত মাহাবুব প্রধানের ছেলে। তিনি উপজেলা সদরের কলেজ গেট এলাকায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন। কয়েক বছর আগে তিনি নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ বলেও দাবি করেন বলে স্থানীয়রা জানান।
পুলিশ জানায়, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন বিপ্লব। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল সুবিধা নেন। দাউদকান্দি পেরিয়ে এলে কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, একজন বিচারপতি তাঁর নিজ বাড়িতে আসছেন। তাঁকে পুলিশ প্রটোকল দেওয়ার জন্য মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ বিপ্লবকে প্রটোকল দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেয়। স্থানীয়দের কাছে পুলিশ জানতে পারে বিচারপতি নন বিপ্লব। পরে সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তাঁর বিরুদ্ধে থানায় পূর্বেই তিনটি মামলা রয়েছে। দুইটি মামলায় সাজা হয়েছে। একটি মামলা চলমান রয়েছে। ওই দিনের ঘটনায় আরেকটি নিয়মিত মামলা হয়েছে। আটক বিপ্লব হোসেন প্রধানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৭ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে