ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের চাবি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইকরাম এহমাদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সেফপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইকরাম মিয়া (৩০) জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ইকরাম এহমাদ শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা যাওয়া ছিল। আজ (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে রায়হান তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সোহরাব আল হোসাইন আরও বলেন, ‘এই ঘটনায় রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন আজকের পত্রিকাকে বলেন, নিহত ইকরাম জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আমরা হত্যাকারীর বিচার চাই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে