কক্সবাজারের উখিয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা এবং একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। আজ রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাঁকড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।
মৃত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সময় আত্মরক্ষার্থে র্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া সেখান থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।
এর আগে ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তাঁর শ্যালিকার কাছ থেকে মিয়ানমারের নগদ অর্থও মিলেছিল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে